মিরসরাইয়ে লেগুনার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন।

বৃহস্পতিবার সকাল প্রায় ১০টায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বেলা প্রায় ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০), একই ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)।

আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের আনোয়ার হোসেন ও মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ২শ মিটার দক্ষিণে চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও শাহাজাহান মারা যান। আহত ৪ জন চমেকে চিকিৎসাধীন আছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিপ্লব শাহাকে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা এবং স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর ঘটনাটি আমার কাছে জানা নেই।

তবে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ‘নিজামপুরের দুর্ঘটনায় আমার এলাকার দিদার ও শাহাজহান নামের দুই ব্যক্তি মারা গেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত