একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির দুদিনের কর্মসূচি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৩ এএম

২১ ফেব্রুয়ারি সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘দিবসটি উপলক্ষে সোমবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া ওইদিন ভোর ৬টায় রাজধানীর নিউ মার্কেট এলাকার বলাকা সিনেমা হলের সামনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হবেন। এরপর কালো ব্যাচ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত শেষে শহীদ মিনারের অভিমুখে যাত্রা করবেন। সেখানে শহীদ মিনার বেদিমূলে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। অনুরূপভাবে দেশব্যাপী দলের বিভিন্ন পর্যায়ের ইউনিট স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে এবং ভাষাশহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত