ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নারী, ৫ দিন পর মিলল বিক্ষত মরদেহ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৪ পিএম

রংপুরে ব্যাংকে ডিপিএস’র টাকা তুলতে গিয়ে ৫ দিন নিখোঁজ থাকা পর আহেলা বেগম (৩২) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা শ্রমিকেরা।

রবিবার সকাল ৭টার দিকে রংপুরের গঙ্গাচড়ার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নগরীর ৬নং ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বাস করতেন। তার একমাত্র সন্তান রায়হান (১৭) ঢাকায় চাকরি করেন।

পরিবার জানায়, আহেলা স্থানীয় জুট মিলে চাকরি করেন। তিনি পুবালী ব্যাংক জাহাজ কোম্পানি মোড় শাখায় ডিপিএস খোলেন। সেখানে প্রতি মাসে ১০ হাজার টাকা করে জমা রাখেন।

এদিকে কৃষি গবেষণা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাইদুলের সঙ্গে পরিচয়ের সুবাদে তার মাধ্যমেও ব্যাংকে টাকা পাঠাতেন এবং ব্যাংকের সকল কাগজপত্র তার কাছে ছিল।

জমি কেনার কথা বলে গত বুধবার ব্যাংকের সকল টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হন আহেলা। তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। এ ঘটনার আহেলার বড় ভাই বড় গতকাল শনিবার গংগাচড়া থানায় জিডি করেন।

এ ব্যাপারে গঙ্গা চড়া থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত