নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ পিএম

নড়াইলে লাখো মোমবাতি জ্বেলে ভাষাশহীদদের স্মরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের কুড়িরডোব মাঠে লাখো মোমবাতি জ্বলে ওঠে একসঙ্গে। একইসঙ্গে ভাষা দিবসের ৭১তম দিনে ৭১টি ফানুস ওড়ানো হলো। একুশের আলো উদযাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

৬টা ২০ মিনিটে কয়েকশ স্বেচ্ছাসেবক মোমবাতি জ¦ালানোর কাজে নেমে পড়েন। ধীরে ধীরে কুড়িরডোবের বিশাল মাঠ অন্ধকারকে ভেদ করে আলোকিত হয়ে ওঠে। এবার মাঠে শহীদ মিনার, বাংলা বর্ণমালা ও বিভিন্ন ধরনের আলপনা তুলে ধরা হয়। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ নড়াইলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত