প্রায়ই নানা ধরনের ধাঁধা নেটদুনিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে কোনও কোনওটা অবশ্য অনেকেরই মাথা ঘুরিয়ে দেয়। সম্প্রতি যেমন এই অপটিক্যাল ইলিউশন বা ধাঁধাটি নিয়ে হয়েছে। এর মধ্যে কোন সংখ্যা রয়েছে, তা নিয়ে মাথা চুলকাচ্ছে গোটা নেটদুনিয়া।
সম্প্রতি বেননওয়াইন নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ধাঁধাটি টুইটারে প্রকাশ করা হয়েছে। সেই ব্যক্তি লিখেছেন, এর মধ্যে যে একটি সংখ্যা রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন? আসলে একটি ডোরাকাটা কালো রঙের চাকতির ছবি পোস্ট করা হয়েছে এই ধাঁধায়। তার পেছনে আবছাভাবে দেখা যাচ্ছে একটি সংখ্যা।
এর পরেই অনেকে দাবি করেছেন, যার চোখের ক্ষমতা যত বেশি, তিনি এই ধাঁধার মধ্যে তত নির্ভুলভাবে সংখ্যাটি চিনতে পারবেন। কিন্তু বেশির ভাগ মানুষই উত্তর দিয়েছেন- সংখ্যাটি 528। কিন্তু সত্যিই কি তাই? আপনি কত দেখছেন?
এর পরেই আর এক দল মানুষ বলেছেন, আসলে সংখ্যাটি 15283। তারা আরও একটু খুঁটিয়ে দেখে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। কিন্তু সেটিও কি ঠিক উত্তর?
কেউ আবার বলছেন সংখ্যাটি হল- 3452839।
রাতারাতি এই ধাঁধাটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। চলছে প্রচুর শেয়ার এবং কমেন্ট।
