চরমোনাইয়ের মাহ‌ফি‌লগামী ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৮ পিএম

ব‌রিশা‌লে গভীর রা‌তে প্রায় ত্রিশজন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সা‌র্ভিস। 

বুধবার দিবাগত রা‌তে সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদী‌তে এই দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয় বুলবুল আকন জানান, ঢাকা থেকে চরমোনাইয়ের মাহ‌ফি‌লের উদ্দেশ্যে কাঠব‌ডির ট্রলার‌টি যাচ্ছিল। চর‌মোনাইয়ের কাছাকাছি আড়িয়াল খাঁ নদীতে ত্রিশজন যাত্রী নিয়ে ডুবে যায়।

ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোর‌শেদ আলম ব‌লেন, শেষ রা‌তের দি‌কে ট্রলার‌টি ডু‌বে যায়। সকা‌লে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজ‌নের নিখোঁজের খবর ছি‌ল আমা‌দের কা‌ছে। ইতিমধ্যে তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল নৌ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান ব‌লেন, ‌সিরাজগঞ্জ থে‌কে ট্রলা‌রে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উদ্দেশ্যে আসছিল কিছু মুসল্লি। রাতে চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছা‌লে ট্রলার‌টি ডু‌বে যায়। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি।

তিনজ‌নের লাশ উদ্ধার হ‌য়ে‌ছে। তবে নামপ‌রিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত