অষ্টম শ্রেণি : বাংলা প্রথম পত্র

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১ পিএম

কবিতা : মানবধর্ম

কবি : লালন শাহ্

বহুনির্বাচনী

১. লালনের দর্শন কীসের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন?

ক. সাধনার                                 খ. কবিতার

গ. মানবতার                   ঘ. গানের

২. ‘মানবধর্ম’ কবিতার স্তবক সংখ্যা কয়টি?

ক. দুটি                           খ. তিনটি

গ. চারটি                         ঘ. পাঁচটি

৩. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?

ক. সামাজিক                   খ. ধর্মীয়

গ. মানবিক                                  ঘ. পেশাগত

৪. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর

i. জাতের লড়াই

ii. কূপের জল

iii. বংশ কৌলীন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৫. যারা গলায় মালা পরে তারা কোন ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধি?

ক. খ্রিস্টান                                  খ. হিন্দু

গ. মুসলমান                    ঘ. বৌদ্ধ

৬. ‘মানবধর্ম’ কবিতাটির পাঠের উদ্দেশ্য কী?

ক. বিভেদ বজায় রেখে চলা উচিত

খ. জাত-বিচার কোনো অন্যায় কিছু নয়

গ. জাত-ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা

ঘ. জাতের নামে বজ্জাতি করা ভালো

৭. ‘মূলে এক জল’ চরণে লালন শাহ্ ‘জল’ বলতে বুঝিয়েছেন

ক. ধর্ম                            খ. বংশ

গ. জাত                          ঘ. পবিত্রতা

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।

লালন শাহ্ রচিত গানটি ‘মানবধর্ম’ শিরোনামটি গৃহীত হয়েছে।

৮. শিরোনামটির মর্মার্থ নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে?

ক. এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো

খ. শুন হে মানুষ ভাই

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

গ. কালো আর ধলো বাহিরে কেবল

ভেতরে সবার সমান রাঙা

ঘ. পথশিশু, নরশিশু, দিদি, মাঝে পড়ে

দোঁহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে

৯. উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহর

i. অধ্যাত্মভাব

ii. অসাম্প্রদায়িক চেতনা

iii. মানবতাবোধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

১. ঘ, ২. গ, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. গ, ৮. খ, ৯. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত