২৬ জনকে নিয়োগ দেবে নৌপরিবহন অধিদপ্তর

আপডেট : ০১ মার্চ ২০২২, ০২:৫৩ পিএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌপরিবহন অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। নৌপরিবহন অধিদপ্তর ৫ টি পদে মোট ২৬ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর- ০৬টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১০টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ইংরেজীতে ২০ এবং বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : ডাটা কন্ট্রোল অপারেটর- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ইংরেজীতে ২০ এবং বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : অফিস সহায়ক- ০৮টি।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২২ সন্ধ্যা ০৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://dos.solutionart.net/currentJobs  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত