দেশের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সরকার ও জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল বুধবার কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান সব সেনাসদস্যকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ফায়ারিংয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জনের নির্দেশ দেন।
গত ২৭ ফেব্রুয়ারি ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন দল রানার আপ হয়েছে। এ ছাড়া ১১ পদাতিক ডিভিশন দলের করপোরাল মো. আব্দুল আলীম ১ম শ্রেষ্ঠ ও সৈনিক তুহিন মিয়া ২য় ফায়ারার ও ক্যাপ্টেন সৈয়দা রাফিয়া জামান শ্রেষ্ঠ নারী ফায়ারার নির্বাচিত হন।
