মানিকগঞ্জে ‘ডাকাতি করে পালানোর সময়’ গণপিটুনিতে নিহত ২

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১১:২৭ এএম

মানিকগঞ্জের সদর উপজেলায় এক বাড়িতে ডাকাতি করে পালানোর সময় স্থানীয়দের পিটুনিতে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আটক করা হয় দুই ডাকাতকে। নিহত ও আটকদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুল রউফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত