রাশিয়া থেকে ৩০ হাজার মে. টন সার আমদানির অনুমোদন

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৫:৪৬ পিএম

রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এ সার কেনা হবে ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকায়।

বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।

এ সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন 'প্রডিনটর্গ' থেকে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'আগের চুক্তির ধারাবাহিকতায় এ অনুমোদন দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'সুইফটের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হলে কারেন্সি সোয়াপ বা অল্টারনেটিভ ব্যবস্থা নেয়ার বিষয় বিবেচনা করা হবে। তবে আমরা আশা করছি যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত