রাশিয়ার ওপর আর নিষেধাজ্ঞা না দিতে পুতিনের আহ্বান

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৯:০৪ পিএম

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতির অবনতি না ঘটাতে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসি জানায়, রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘রোশিয়া টোয়েন্টিফোর নিউজ চ্যানেলে’ সম্প্রচারিত এক সরকারি বৈঠকে বক্তব্য দেওয়ার সময় পুতিন এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশের বিরুদ্ধে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই এবং সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর নেয়ার ‘প্রয়োজন’ নেই।

পুতিন বলেন, আমি মনে করি সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং সম্পর্কোন্নয়ন করা যায়, সেটাই সবার চিন্তা করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত