চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন- জিল্লুর রহমান (৪৬) ও তার ছোট ছেলে বায়জিত (৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুজনের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার শ্রীপুরে।
নিহতের বড় ছেলে জুবায়ের জানান, শুক্রবার সন্ধ্যায় বলাখাল বাজারে মদিনা প্লাস্টিক ফ্যাক্টরি উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের পায়েস দিতে গিয়ে পিকআপ চাপায় তার বাবা ও ভাইয়ের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার (তদন্ত) ওসি ইব্রাহিম খলিল বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে বলে শুনেছি।
