পঞ্চগড়ে রেলমন্ত্রী

নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়ে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:২৪ পিএম

রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দলের নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়ে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে।

তিনি গতকাল শুক্রবার পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় এ কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন। সভায় ১৯ মার্চ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় এবং সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আবু তোয়াবুর রহমানকে আহ্বায়ক ও বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে সদস্য সচিব করে এই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

একই দিন বিকেলে মন্ত্রী জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম মন্টুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত