একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৫:০১ পিএম

কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকন একুশে পদকে ভূষিত হয়েছেন। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পাওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে নাগরিক সংবর্ধনা কমিটি, কুড়িগ্রামের শেখ রাসেল অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একুশে পদক প্রাপ্ত অ্যাডভোকেট আব্রাহাম লিংকনের কর্মজীবনের বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন।

পরে কুড়িগ্রাম প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জীবিকা, সলিডারিটি, প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম সহ জেলার শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু। এ সময় বক্তব্য রাখেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা, এনজিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. অজয় কুমার রায়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত