ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার (৬ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জিয়া উদ্দিন আহম্মেদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নওয়াব আলী, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্পাইস টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হারুনুর রশিদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল হাসিম, কালের কণ্ঠের প্রতিনিধি নিয়ামুল কবীর সজল প্রমুখ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. মঈন উদ্দিন রায়হান। অনুষ্ঠানে দেশ রূপান্তরের ত্রিশাল প্রতিনিধি আতিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংবাদপত্র হকার সমিতির নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
