আজও রাশিয়ার ২১টি শহরে ৬০০-রও বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাচ্ছে ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ।রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
মনিটরিং গ্রুপটি স্থানীয় গণমাধ্যমের খবরের ভিত্তিতে বলছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে ২০০-রও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের গণহারে গ্রেপ্তারের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।
ওভিডি-ইনফো মনিটরিং গ্রুপ বলছে, ১১ দিন আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এপর্যন্ত ৮ হাজারের বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে রাশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন...
