বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান নির্বাচন কমিশনারের শ্রদ্ধা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০২:৩৬ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

গতিকাল রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা।

এ সময় নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমানসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহা. ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত