রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সোমবার ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এরপর একাডেমিক ভবন-১ এ অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম।

এতে সভাপতিত্ব করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম।

সেমিনার শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত