পঞ্চগড়ে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রেস ক্লাবে বুধবার দুপুরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানান জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেশ রূপান্তরের পঞ্চগড় জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ।
পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান ও পঞ্চগড় পর্যটন উন্নয়ন পরিষদের আহ্বায়ক হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংবাদিক এস এ মাহমুদ সেলিম, কামরুল ইসলাম কামু, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সামসউদ্দিন চৌধুরী কালাম, সাবিবুর রহমান সাবিব, মোশারফ হোসেন, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম, ইনসান সাগরেদ প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম অনলাইনে আসক্ত। পাঠক পত্রিকায় যে ধরনের সংবাদ প্রত্যাশা করে সেই ধরনের সংবাদ দেশ রূপান্তর প্রকাশ করলে দেশ রূপান্তরের প্রতি মানুষ আসক্ত হবে।
এ সময় বক্তারা দেশ রূপান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। দেশ রূপান্তরের ডিজিটাল ও অনলাইন ভার্সনেও দিন দিন দিন পাঠক প্রিয়তা বাড়ছে। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে। এ উপলক্ষে এজেন্ট ও হকারদের মিষ্টিমুখ করা হয়।
পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
