মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৩

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৯:২৩ এএম

মেলা থেকে ফেলার পথে বাগেরহাটের মোংলায় দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাতে মৌখালী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের ফার্নিচার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ (২২), ভাগ্নে সাকিব (২০) ও দোকান কর্মচারী জাকারিয়া (২০)।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে দেয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে। তিনজনেরই মাথা, হাত ও পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর ও রক্তাক্ত জখম হয়। মারাত্মক আঘাত ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তারা।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত