সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন মেহেদী হাসান। তিনি বর্তমানে মন্ত্রণালয়ে মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মেহেদী হাসান বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের ১৭তম ব্যাচ থেকে তার কূটনীতিক জীবন শুরু করেন।
কর্মজীবনে তিনি হংকংয়ে কনসাল জেনারেল এবং মানামায় কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মস্কো এবং নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মেহেদী হাসান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ‘ডিপ্লোমা’ (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। তিনি ফরাসি ও ইংরেজি ভাষায় পারদর্শী।
