গান গেয়ে তেলের দাম বাড়ার প্রতিবাদ করলেন হিরো আলম

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৫:১৮ পিএম

গান গেয়ে সয়াবিন তেলের দাম বাড়ার প্রতিবাদ করলেন আলোচিত গায়ক হিরো আলম। গত ৭ মার্চ সোমবার বিকেলে রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে গানটি। গানটির শিরোনাম ‘তেলের দাম বাড়লো রে ভাই আমাগো দেশে’। গানটির কথা লিখেছে তমিজ খান, সুর-সংগীতাজন করেছে ওহিদুল ইসলাম।

৮ মার্চ থেকে  হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেল হিরো আলম অফিসিয়াল ও তার ফেসবুক পেজ থেকে দেখা যাচ্ছে গানটি। এর আগে হিরো আলম ‘নিত্যপণ্যের দাম বাড়ছে’ শিরোনামে গান গেয়েছেন।

হিরো আলম বলেন, গরীবের পেটে ভাত না থাকলে হয় না। আর সেই ভাত খেতে গেলে দুইটা জিনিস লাগে- একটা হলো তেল, অন্যটি লবণ। বর্তমানে আমাদের দেশে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, তাই আজ প্রতিবাদমূলক একটি গান করলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে।

তিনি বলেন, আমি কোনো ইস্যু ছাড়া কথাবার্তা বা গান করি না। হিরো আলম সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে এবং সব সময় সত্যের পক্ষে প্রতিবাদ করবেন।

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করবে বলে জানা যায়। এখন বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তি অপেক্ষায় তার তিনটা সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত