লোহাগাড়ায় ত্রাণ প্রতিমন্ত্রী

জামায়াত-শিবিরের তান্ডব থেকে বাঁচতে নৌকায় ভোট দিন

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:৩৪ এএম

জামায়াত-শিবিরের তান্ডব থেকে রক্ষা পেতে চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ার মানুষকে আগামীতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। বর্তমানে দেশের মাথাপিছু আয় বেড়েছে। বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফল ভোগ করছে এ দেশের জনগণ।’ গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি শিগগিরই লোহাগাড়াকে পৌরসভায় উন্নীত করা হবে বলে জানান।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সভার উদ্বোধক ছিলেন সংসদ সদস্য আবু রেজা নদভী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত