টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সোহেলা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:১৩ এএম

এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান এবং মীর আক্তার হোসেন লিমিটেডের চেয়ারম্যান ও মীর গ্রুপের প্রেসিডেন্ট সোহেলা হোসেন সংগীতে বিশেষ অবদানের জন্য টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ সম্মাননা পেয়েছেন। গত শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন সোহেলা হোসেন। অনুষ্ঠানে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের সভাপতি সালাম মাহমুদ এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত