ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে ১০০ দুস্থ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
ইউজিআইআইপি-৩ প্রকল্পের আর্থিক সহযোগিতায় এবং পৌরসভার মহিলা ও শিশু বিষয়ক কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সব মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করে ঈশ্বরদী পৌরসভার মেয়র মো. ইসাহক আলি মালিথা।
পৌরসভার মহিলা ও শিশু বিষয়ক কমিটির সভাপতি কাউন্সিলর ফিরোজা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. জহুরুল ইসলাম, প্যানেল মেয়র মো. আবুল হাসেম, সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা মো. মুরাদ আলী মালিথা, কাউন্সিলর রহিমা খাতুন, ফরিদা ইয়াসমিন, কামাল উদ্দিন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান, ওয়াকিল আলম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহীদ উজ্জ্বল ও ইউসুফ আলী প্রধান।
অনুষ্ঠান পরিচালনা করেন বস্তি উন্নয়ন কর্মকর্তা জুয়েল আহমেদ।
