ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনা জন্য ও অতিরিক্ত গাড়ির চাপে এই পরিস্থিতি বলে জানিয়েছে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনা হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি সরাতে সময় লাগায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলেও জানান তিনি।
