ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ ক্লিনটন ও বুশের

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০১:১২ পিএম

যুক্তরাষ্ট্রের দুই সাবেক প্রেসিডেন্ট ডেমোক্র্যাট বিল ক্লিনটন ও রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় কিয়েভের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। খবর এএফপি।

শুক্রবার শিকাগোতে ইউক্রেনের একটি গির্জা সফরকালে তারা এ বিষয়ে মন্তব্য করেন।

এই দুই প্রেসিডেন্ট ইউক্রেনের পতাকার রঙের নীল ও হলুদ ফিতা পরে ক্যাথলিক চার্চ অব সেন্টস ভলোদিমির অ্যান্ড ওলহার সামনে দেশটির জাতীয় প্রতীক সূর্যমুখী ফুলের পুষ্পস্তবক অর্পণ করেন।

ক্লিনটনের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এ সফরের এক ভিডিও বার্তায় বলা হয়, রাশিয়া গত মাসে তাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তাদের এমন পদক্ষেপের লক্ষ্য ‘ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানানো।’

ওই টুইটার বার্তায় বলা হয়, ‘স্বাধীনতার জন্য ও নিপীড়নের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের দেশের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত