রমজান মাসে পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এর প্রভাব দেশেও পড়েছে। ৯০ ভাগ ভোগ্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। তবে রমজানের আগে ও পরে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। পর্যাপ্ত ভোগ্যপণ্য মজুদ রয়েছে।’
গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, রমজান মাস এলে ক্রেতাদের মধ্যে একটা মানসিকতা থাকে রোজা শুরু হওয়ার আগেই বেশি করে জিনিসপত্র কিনে রাখা।
