কানাডা-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদ্যাপন

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০১:৫৭ এএম

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের যৌথ উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টায় কানাডা-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে ‘কানাডা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ, এ জার্নি অব ফিফটি ইয়ার্স’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য সালমান এফ রহমান, এমপি; বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. এস. এম. মঈনউদ্দীন মোনেম, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকম-লী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত