বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘রাজাকারের বংশধরদের চাকরিতে নিষিদ্ধের প্রশ্নে আমি একমত নই। স্বাধীন দেশে যাদের জন্ম হয়েছে তারা অবশ্যই সমঅধিকার পাবে। বঙ্গবন্ধু যে রাজাকারদের ক্ষমা করেছিলেন আমরা কোনোভাবে তাদের শাস্তি দিতে পারি না।’
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২-৭৫’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান কাদের সিদ্দিকী।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন- বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সংসদ সদস্য এম শফিকুর রহমান, সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অব.) মো. হারুন-অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কমান্ডার শাহজাহান মৃধা বেনু প্রমুখ।
