দেশের সব অধস্তন আদালতে বিচারাধীন দেওয়ানি, ফৌজদারি ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা সরেজমিনে গণনা করে প্রতিবেদন দিওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে গতকাল রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, দেশের প্রতিটি অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালতে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মোকদ্দমার প্রকৃত সংখ্যা সরেজমিনে মোকদ্দমার নথি গণনা করে ছক অনুযায়ী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তাকে হার্ড কপি এবং ইমেইলে সফট কপি পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
×
