রাজধানীর হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাসেমব্লি চলাকালে অসুস্থ হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার সকালে জ্ঞান হারিয়ে ফেললে শেরন সুসন্না মল্লিক নামের ওই শিক্ষার্থীকে পাশের সেন্ট জন ভিয়ানী হাসপাতালে নেওয়া হয়। তাকে পরীক্ষা করে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ওই কলেজের শিক্ষক ও পরিবারের বরাত দিয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, মেয়েটি গত তিন বছর ধরে অসুস্থ ছিল। আজ (রবিবার) সকাল সাড়ে ৭টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
