রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ডা. বিল্লাল আলম। গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। প্রফেসর ডা. বিল্লাল আলম সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ডা. আফিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন হাসপাতাল কর্র্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, মেডিকেল কলেজের উপ-অধ্যক্ষ প্রফেসর ডা. আশরাফুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি
