সেচ না পেয়ে বিষপানে কৃষকের মৃত্যু

গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা : কৃষি সচিব

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০২:২৮ এএম

সেচের পানি দেওয়ার ক্ষেত্রে কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। তিনি বলেছেন, ‘সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যার বিষয়ে পুলিশও তদন্ত করছে, তারা ফৌজদারি ব্যবস্থা নেবে।’

গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন কৃষি সচিব।

এদিকে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা গোদাগাড়ীর ঈশ্বরীপুর ও নিমঘুটু গ্রামে গিয়ে স্থানীয় কৃষক এবং মৃতদের স্বজনদের সঙ্গে কথা বলেন। সকাল সাড়ে ১০টার দিকে কমিটির সদস্যরা প্রথমে বিএমডিএ’র গভীর নলকূপ পরিদর্শন করেন। পরে তারা দেওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে কয়েকজনের সাক্ষ্য নেন। এরপর কমিটিকে অভিনাথের স্ত্রী, রবির ভাই ও মা জানান, সেচের পানি না দেওয়ায় অভিনাথ ও রবি আত্মহত্যা করেছেন। তবে ইউপি কার্যালয়ে স্থানীয় কয়েকজন তদন্ত কমিটিকে বলেন, ‘সেচের পানি নিয়ে কোনো সমস্যা নেই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর

কৃষকরা দেশীয় মদ পান করেন। এ কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত