জয়পুরহাটের গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৪:৪০ পিএম

কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহবধূকে (৩৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে পাঁচবিবি আওলাই গোড়না গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার নওডোবা গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে সুবারুল (৪০) ও একই গ্রামের আত্তাব আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার আওলাই ডাহুরিয়া এলাকায় গত রবিবার দুপুরে গৃহবধূর স্বামী ও শাশুড়ি চিকিৎসার জন্য শহরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি সংলগ্ন ধানের আড়তদার সুবারুল ও তার কর্মচারী রুবেল দুই গ্লাস কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পরে গৃহবধূকে ধর্ষণ করেন।

পরে গৃহবধূর স্বামী ও পরিবারের সদস্যরা বাড়িতে আসার পর ঘটনাটি জানালে তারা গৃহবধূকে  হাসপাতালে ভর্তি করান। তার স্বামী ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ও মঙ্গলবার দিবাগত রাতে পাশের গোড়না গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত