যুবলীগ নেতার বিরুদ্ধে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৮:৫৩ পিএম

ফেনী শহরের ফলেশ্বরে এক যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

অভিযুক্ত তারেক ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। তার ভাই বাদী হয়ে এই মামলা করেছেন।

ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক পাড়াতো চাচা-ভাতিজির।

ভুক্তভোগীর ভাই জানান, গত মঙ্গলবার তার বোনকে বাসায় রেখে তারা দুই ভাই কাজে চলে যান। ঘটনার সময় তার স্ত্রী তার শ্যালিকার বাড়িতে ছিলেন। তার স্ত্রী বোনের বাড়ি থেকে বাসায় এসে জোর করে দরজা খুলে কক্ষে প্রবেশ করে তারেককে ননদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তাকে আটকানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যান।

পরে ভুক্তভোগী ছাত্রী ভাবিকে জানান, তাকে জোর করে করে ধর্ষণ করেছে।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার জানান, গত মঙ্গলবার রাতে তারেকের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীর মেডিকেল টেস্ট, ডিএনএ টেস্ট ও জবানবন্দি নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত