ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের ঘোষণা দিলেন অঙ্কুশ

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০১:২৩ পিএম

চুটিয়ে প্রেম করছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা। ৩১ মার্চ প্রেমিকা ঐন্দ্রিলা সেনের জন্মদিন উদ্‌যাপন করলেন অঙ্কুশ।

আয়োজিত অনুষ্ঠানে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, যিশু সেনগুপ্ত, এবং সোহম চক্রবর্তী। দেবের সঙ্গে এসেছিলেন রুক্ষ্মিণী মৈত্রও। গুঞ্জন উঠেছে ১১ বছর প্রেমের পর নাকি দাম্পত্য জীবনে প্রবেশের দিনক্ষণ ঘোষণা করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি।

জন্মদিনের সকালে ঐন্দ্রিলার ‘কাছের বন্ধু’ বিক্রম চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, সন্ধ্যায় বড় আয়োজন করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আমন্ত্রিত টলিউডের রথী-মহারথীরা। উদ্‌যাপনের সাক্ষী থাকতে অভিনেতা আমন্ত্রণ জানিয়েছিলেন সাংবাদিক বন্ধুদেরও। ছিপছিপে শরীরে উজ্জ্বল গোলাপি কাঁধখোলা পাশ্চাত্য পোশাক। এ ভাবেই জন্মদিনের সন্ধ্যায় জমকালো ঐন্দ্রিলা।

১১ বছরের ভালোবাসার সঙ্গিনীকে মজা করে ‘গোরিলা’ সম্বোধন! তার পরেই চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছেন প্রকাশ্যে। হাসতে হাসতে দাবি, ১১ বছর এক সঙ্গে থাকার পরে এর বেশি আর কিছুই নাকি দেওয়ার থাকে না!

সূত্র: আনন্দবাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত