গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৭:৫৯ পিএম

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। তাদের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে। তারা দুজনই শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেতু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গোপালগঞ্জ শহরমুখী মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। 

এতে ঘটনাস্থলে মিনহাজ মিনা (১৮) ঘটনাস্থলেই নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী তানভির মোল্লাকে (১৯) মোল্লাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভির গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের এইচএসসি এবং মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

গোপালগঞ্জ সদর থানার এএসআই এস.এম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশ তাদের কাছে বুঝে দেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত