ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে: ওমর সানি

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৭:৫৪ পিএম

নব্বই দশকের ঢাকাই ছবির ক্রেজ চিত্রনায়ক ওমর সানি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই তাকে দেখা যায় নানা ইস্যু নিয়ে সরব থাকতে। নিজের মতামত জানান।

৭ এপ্রিল, ওমর সানি লিখেছেন, রমজান উপলক্ষে পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে। তিনি ফেসবুকে লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গেছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে। তারা রমজান আসলে সব ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আমিন।’

সবশেষে তিনি কেজি দরে তরমুজ কিনবেন না বলে প্রতিজ্ঞা করে অন্যদেরও মতামত জানতে চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত