পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:৪৮ পিএম

দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ব্যবসা করতে কারা ভারতীয় উপমহাদেশে আসে?

উত্তর : পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী।

২. ব্যবসায়িক প্রতিযোগিতায় কারা শেষ পর্যন্ত টিকে থাকে?

উত্তর : ইংরেজরা।

৩. ১৬০০ সালে ইংরেজরা কেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে?

উত্তর : ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য।

৪. সিরাজ-উদ-দৌলা কে ছিলেন?

উত্তর : বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা।

৫. ১৭৫৬ সালে সিরাজ-উদ-দৌলা যখন বাংলার নবাব হন তখন তার বয়স কত ছিল?

উত্তর : তখন তার বয়স ছিল ২২ বছর।

৬. সিরাজের খালার নাম কী ছিল?

উত্তর : ঘষেটি বেগম।

৭. সৈন্যবাহিনীর প্রধান মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে কে পরাজিত হন?

উত্তর : বাংলার শেষ নবাব সিরাজ-উদ-দৌলা।

৮. পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?

উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন।

৯. ১৭৫৭-১৯৪৭ পর্যন্ত প্রায় দুইশ বছর কারা বাংলা শাসন করে?

উত্তর : ইংরেজরা।

১০. নবাব তিনটি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। পক্ষ তিনটি কী কী? লেখো।

উত্তর : নবাব যে তিনটি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সেগুলো হলো ক. পরিবার, খ. এ দেশীয় বণিক, ও গ. ইংরেজ বণিক

১১. মুঘলরা কোন অঞ্চলকে ‘যেকোনো জাতির স্বর্গ’ বলত?

উত্তর : বাংলাকে।

১২. কোম্পানির শাসন কাকে বলে?

উত্তর : ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত একশ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত।

১৩. কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?

উত্তর : রবার্ট ক্লাইভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত