যুক্তরাষ্ট্রের ২৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ‘সন্ত্রাসবাদ’ এবং ইরানের জনগণের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এসব কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক ঘোষণায় জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ৯ জনের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং ইরাকে মাল্টি-ন্যাশনাল ফোর্সের কমান্ডিং জেনারেল জর্জ ডব্লিউ ক্যাসে জেআর, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের সাবেক কমান্ডার জোসেফ ভোটেল, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিউলিয়ানি। এছাড়া ফিলিস্তিন এবং লেবাননে নিযুক্ত বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কূটনীতিকও এই কালো তালিকায় রয়েছেন।
