রেল লাইনের মাঝে শুয়ে নারী, ট্রেন চলে যেতেই ফোনে কথা শুরু!

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০১:২৩ পিএম

চলন্ত ট্রেনের নিচে রেল লাইনের মাঝে শুয়ে আছেন এক নারী। আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছেন সকলে। ভয়ানক কিছুর আশঙ্কা করছেন তারা। কিন্তু যেটা ঘটল, তা ভাবতে পারেননি কেউ-ই।

ভিডিওটি দেখে মনে হচ্ছে, স্টেশনে দাঁড়ানো কোনও ব্যক্তি সেটি রেকর্ড করছেন। তার গলা শোনা যাচ্ছে। ভিডিও শুরু হওয়ার থেকেই একটি মালগাড়িকে দ্রুত গতিতে যেতে দেখা যাচ্ছে। ট্রেনটি স্টেশন থেকে চলে যাওয়ার পর লাইনটা দেখা গেল।

লাইনে এক নারীকে লাল কুর্তা এবং মুখে স্কার্ফ পরা অবস্থায় দেখা যাচ্ছে। নারীটি রেললাইনের ওপর শুয়ে আছেন। ট্রেনটি তার উপর দিয়েই চলে গিয়েছে।

ট্রেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নারীটি উঠে বসেন এবং ফোনে কথা বলা শুরু করেন। তারপর দিব্যি লাইন থেকে উঠে চলেও যান। প্ল্যাটফর্মে উঠে পড়েন তিনি। যেন কিছুই ঘটেনি।

ভিডিওটি ১২ এপ্রিল ভারতের আইপিএস অফিসার দীপাংশু কাবরা টুইটারে শেয়ার করেছিলেন। এখনও পর্যন্ত ভিডিওটিতে ১ লাখেরও বেশি ভিউ হয়েছে। ৩,৬০০-রও বেশি লাইক পড়েছে ভিডিওটিতে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফোন পর গসিপ জেয়াদা জরুরি হ্যায়’। তার কাজে হতবাক হয়েছেন নেটিজেনরা।

অনেকে বলেছেন, ওই নারীকে শক্ত করে চড় মারা দরকার। অনেকে আবার তাকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত