শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে একটি ছবি। যে ছবিতে দেখা যায় নবাগত চিত্রনায়িকা রাজ রীপা স্কুল ড্রেস পরে একটি স্কুলের সামনে কান ধরে দাঁড়িয়ে আছেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল। কিন্তু কেন কান ধরে দাঁড়িয়ে আছেন রাজরীপা?
এমন প্রশ্নের জবাবে রাজ রীপা দেশ রূপান্তরকে বলেন, ‘এটি আমার নতুন সিনেমা ‘ময়না’র শুটিংয়ের একটি দৃশ্য। গল্পের প্রয়োজনেই আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু কেন কান ধরেছি সেটা বলা যাবে না।’
তিনি আরও জানান, জাজের ‘ময়না’ছবিতে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছেন রাজ রীপা। ছবিটি পরিচালনা করছেন মনজুরুল ইসলাম মেঘ। ২২ মার্চ থেকে একটানা শুটিং চলছে। ইতিমধ্যেই ‘ময়না’ সিনেমার ২য় লটের কাজ শেষ হয়েছে।
ময়না সিনেমায় রাজ রিপা ছাড়াও আরও অভিনয় করছেন কায়েস আরজু, আমান রেজা, জিলানী, শামিম শিশির, মিথুল, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, সুব্রত, খলিলুর রহমান কাদরী, সুচনা সিকদার, সিমান্ত, আনোয়ার, জারা জান্নাতুল, তাহমিনা মুনা, জান্নাতুল ভোর, সুমাইয়া জামান, তমা, আনিকা, সোহেল, মন্টু, সাব্বির, সাইফুল, জে ডি পিন্টু, নেছার, সাজিয়া প্রমুখ।
