যাত্রাবাড়ীতে লেগুনার হেলপার খুন

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৭:০৯ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড়ে ছুরিকাঘাতে আকাশ (২২) নামে এক লেগুনার হেলপার খুন হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে  দোলাইরপাড় কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সকাল ১০টায় তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আকাশের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পদ্মারচর গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত