র‌্যাংকিং রাউন্ড ভালো হয়নি আরচারদের

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১২:৪৯ এএম

তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে আরচারি বিশ্বকাপ (স্টেজ-১)। গতকাল রিকার্ভ ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডে বাংলাদেশের কোনো আরচারই পারেননি সেরা দশে থাকতে। ছেলেদের রিকার্ভের র‌্যাংকিং রাউন্ডে অভিজ্ঞ রোমান সানা ও হাকিম আহমেদ রুবেলকে পেছনে ফেলেছেন তরুণ সাগর ইসলাম। ৬৫৭ স্কোর গড়ে ১১০ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়েছেন সাগর। আর মেয়েদের রিকার্ভে ৬২৮ স্কোর গড়ে ৪০তম হন দিয়া সিদ্দিকী। সুবাদে রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাগর ও দিয়া। নকআউটপর্বে তাদের প্রতিপক্ষ রোমানিয়ান জুটি।

পুরুষ রিকার্ভ একক নকআউটের প্রথমপর্বে সাগর লড়বেন মরক্কোর প্রতিযোগী ওমর বসোনির সঙ্গে। র‌্যাংকিং রাউন্ডে যাচ্ছেতাই খেলেছেন দেশসেরা আরচার রোমান সানা। ৬২৭ স্কোর গড়ে হয়েছেন ৮৬তম। এখন তাকে খেলতে হবে ৪৩তম স্থান পাওয়া যুক্তরাজ্যের আরচার জেমস উডগেটের বিপক্ষে। হাকিম আহমেদ রুবেল ৬৪৮ স্কোরে শেষ করেছেন ৫৯তম স্থানে। তার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার লোভরো কেরনি। দিয়া নকআউটপর্বে খেলবেন সেøাভেনিয়ার আনা উমেরের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত