আড়াই বছর পর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০১:৫৫ এএম

মেয়াদ তিন বছর হলেও সাড়ে পাঁচ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের। গতকাল বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

২৮ অক্টোবর ২০১৬ প্রয়াত শফিউল বারী বাবুকে সভাপতি আর আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ১৪৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। করোনায় শফিউল বারী বাবু মারা যাওয়ার পর মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এবার ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে মোস্তাফিজুর রহমানকে সভাপতি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত