নবম-দশম শ্রেণি : ভূগোল ও পরিবেশ

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১০:৪৩ পিএম

তৃতীয় অধ্যায় : মানচিত্র পঠন ও ব্যবহার

বহুনির্বাচনী

১. পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?

ক. পূর্ব থেকে পশ্চিমে                     খ. পশ্চিম থেকে পূর্বে

গ. উত্তর থেকে দক্ষিণে                   ঘ. দক্ষিণ থেকে উত্তরে

২. ভূ-সংস্থানিক মানচিত্রের অপর নাম কী?

ক. ক্যাডাস্ট্রাল মানচিত্র                  খ. ভূ-তাত্ত্বিক মানচিত্র

গ. ভূ-চিত্রাবলি বা এটলাস   ঘ. স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র

৩. একটি মানচিত্রে কী কী তথ্য থাকে?

ক. স্কেল ও অভিক্ষেপ

খ. কনভেনশনাল সাইন

গ. মানচিত্র অঙ্কনকারীর দক্ষতা ও মানচিত্র অঙ্কনের ধরন

ঘ. সবগুলো

৪. মানচিত্রগুলো মূলত কারা তৈরি ও ব্যবহার করেন?

ক. বিজ্ঞানীরা                   খ. জ্যোতির্বিজ্ঞানীরা

গ. ভূগোলবিদরা               ঘ. মহাকাশ বিজ্ঞানীরা

৫. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?

ক. ২টি   খ. ৩টি   গ. ৪টি   ঘ. ৫টি

৬. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?

ক. লাতিন                                   খ. ফ্রেঞ্চ

গ. ইংরেজি                                  ঘ. স্প্যানিশ

৭. রেজিস্ট্রি করা ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানাসীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়?

ক. প্রাকৃতিক বিষয় সংক্রান্ত  খ. মৌজা মানচিত্র

গ. ভূ-চিত্রাবলি মানচিত্র                   ঘ. দেয়াল মানচিত্র

৮. পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কী বলে?

ক. অভ্যন্তরীণ প্রতীক চিহ্ন   খ. আন্তর্জাতিক প্রতীক চিহ্ন

গ. স্থানীয় প্রতীক চিহ্ন                    ঘ. এলাকাভিত্তিক প্রতীক চিহ্ন

৯. মানচিত্রের ভাষা বলা হয় কোনটিকে?

ক. রং                            খ. রেখা

গ. সংকেত                                  ঘ. সবগুলো

১০. মানচিত্রে ১৪১০০,০০০ লেখা থাকলে আমরা কী বুঝতে পারি?

ক. ১ একক ভূমির ১০,০০০ এককের বেশি

খ. ১ একক ভূমির ১০,০০০ এককের কম

গ. ১ একক ভূমির ১০০,০০০ এককের সমান

ঘ. ১ একক ভূমির ১০,০০০ এককের তুলনা

১১. মানচিত্রের বিভিন্ন বলয় বোঝানো হয় কী দিয়ে?

ক. রং দিয়ে                                 খ. ছবি দিয়ে

গ. সংকেত দিয়ে               ঘ. সবগুলো

১২. মানচিত্রে উপস্থাপনের জন্য খুবই প্রয়োজনীয় কোনটি?

ক. শিরোনাম ও দিক                     খ. প্রতি অনুপাত ও স্কেল

গ. সূচক ও সীমানা                        ঘ. সবগুলো

১৩. সব মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?

ক. আন্তর্জাতিক সীমা                     খ. জেলা সদর অঞ্চল

গ. সমুদ্রবন্দর                  ঘ. মৃত্তিকার অবস্থান

১৪. প্রাকৃতিক মানচিত্রে সমতল ও নিম্নভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?

ক. লাল                          খ. সবুজ

গ. নীল                           ঘ. সাদা

১৫. পুরো পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে?

ক. ১৮০ ডিগ্রি                  খ. ২৫০ ডিগ্রি

গ. ৩৬০ ডিগ্রি                  ঘ. ৯০ ডিগ্রি

১৬. ৩৬০ ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট?

ক. ১১৪০ মিনিট               খ. ১৪৪০ মিনিট

গ. ১৪০০ মিনিট               ঘ. ১০৪০ মিনিট

১৭. কত ডিগ্রি অক্ষাংশ বরাবর কল্পিত বৃত্তকে মহাবৃত্ত বলা হয়?

ক. ০ ডিগ্রি                                  খ. ৯০ ডিগ্রি

গ. ২৩.৫ ডিগ্রি                 ঘ. ৬৫.৫ ডিগ্রি

উত্তর

১. খ, ২. গ, ৩. ঘ, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. গ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. খ, ১৭. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত