জাহাঙ্গীরনগরে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২৩ মে

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৩:৪৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচের) প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২৩ মে। এর আগে গত ৯ মার্চ এই শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে শুরু হয়।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে হল প্রাধ্যক্ষ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা শুরু থেকেই অনলাইন ক্লাস করে আসছে। ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শেষে কিছুদিন তাদের অনলাইনে ক্লাস হবে। এরপর ২৩ মে থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।

তবে শুরুতেই হলে আসন পাচ্ছে না দেশের একমাত্র আবাসিক এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদেরকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে ক্যাম্পাসে এসে ক্লাস করার সুবিধার্থে যাতায়াতের জন্য বাস সরবরাহ করা হবে।

অধ্যাপক মোহা. মুজিবুর রহমান এ বিষয়ে বলেন, কোনো শিক্ষার্থীর যদি বাইরে থাকার ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের সুপারিশে তাদের হলে থাকার ব্যবস্থা করা হবে। নতুন দুটি হল শিগগির উদ্বোধন হবে। এরপর তাদেরকে হলে রাখার ব্যবস্থা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত