ইমরান খানের বিরুদ্ধে অভ্যুত্থানের কোনো অর্থপূর্ণ প্রমাণ নেই: চমস্কি

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:২০ পিএম

ভাষাবিদ, সাম্রাজ্যবাদ বিরোধী বুদ্ধিজীবী এবং মার্কিন পররাষ্ট্র নীতির তীব্র সমালোচক নোয়াম চমস্কি বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ‘অভ্যুত্থানের কোনো অর্থপূর্ণ প্রমাণ নেই’।

একজন বামপন্থী ব্লগারের কিছু প্রশ্নের জবাবে চমস্কি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী, কিন্তু সর্বশক্তিমান নয়। পৃথিবীতে যা কিছু ঘটে তার জন্য সিআইএ বা কিছু পশ্চিমা পরিকল্পনাকে দায়ী করার প্রবণতা রয়েছে। যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করার মতো প্রচুর উপাদান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিই শক্তিশালী, তবে প্রায়শই যা বিশ্বাস করা হয় সবসময় তা ঘটে না’।

চমস্কি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত আসাদ মজিদের বার্তাকে ইমরান খানের সরকারকে পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ‘উল্লেখযোগ্য প্রমাণ’ বলে বিবেচনা করেন না।

যারা বিশ্বাস করেন এ ধরনের ‘হুমকিপূর্ণ বার্তা’য় যেভাবে শাসকের পরিবর্তন হয় তাদের উদ্দেশ্যে চমস্কি বলেন, ‘এ যুক্তি অনুসারে সারা বিশ্বে প্রতিনিয়ত শাসন পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে’।

নোয়াম চমস্কির মন্তব্যের বিশদ বিবরণে তার পোস্টে, ব্লগার লিখেছেন যে কিছু ষড়যন্ত্র তাত্ত্বিক তার মতামতকে ভুলভাবে উপস্থাপন করছেন দেখে তিনি চমস্কির মতামত জানতে বাধ্য হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত